News Flash

Image

করিমগঞ্জের বারইগ্রাম ধলছড়ায় বিজেপিতে যোগদান শতাধিক সংখ্যালঘু জনতার

বারইগ্রাম (অসম), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামের ধলছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নিশ্চিন্তপুরে শতাধিক সংখ্যালঘু জনতা যোগদান করেছেন বিজেপিতে। আজ সোমবার বারইগ্রাম মণ্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার ডা‌কে নিশ্চিন্তপুর গ্রামে এক সাংগঠনিক সভায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বারইগ্রাম সংখ্যালঘু মোর্চা সভাপতি সাহিদুজ জামানের পৌরোহিত্য অনু‌ষ্ঠিত সভায় স্থানীয় প্রায় শতাধিক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বি‌জে‌পির কা‌জে খু‌শি হ‌য়ে স্বতঃস্ফূর্তভা‌বে পদ্ম শি‌বি‌রে যোগ দিয়েছেন। তাঁদের‌কে দলীয় টুপি ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।

আজকের সভায় জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি বিশ্ববরণ বরুয়া, জেলা বিজেপির উপ-সভাপতি প্রমথেশ দে, বারইগ্রাম মণ্ডল বিজেপি সভাপতি কেশব দে পুরকায়স্থ, জেলা সংখ্যালঘু সেলের উপ-সভাপতি মামুন রশিদ, দিলীপ শর্মাচৌধুরী, বাদল পাল, রঞ্জু দাস, জবরুল ইসলাম প্রমুখ বক্তব্য পেশ করেছেন। তাঁরা সকলে বারইগ্রাম সংখ্যালঘু মোর্চা সভাপতি সাহিদুজ জামানের ভূয়সী প্রশংসা ক‌রে কেন্দ্র ও রাজ্যি সরকা‌রের নানা উন্নয়‌নের খতিয়ান তুলে ধ‌রেন।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top