News Flash

  • Home
  • দেশ
  • বেড়মজুরে তৃণমূলের নয়া অঞ্চল আহ্বায়কের খড়ের গাদায় আগুন
Image

বেড়মজুরে তৃণমূলের নয়া অঞ্চল আহ্বায়কের খড়ের গাদায় আগুন

উত্তর ২৪ পরগনা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : অজিত মাইতি তৃণমূলের পদ হারানোর পরই দায়িত্ব পেয়েছেন হলধর আড়ি। আর তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর বাড়ি সংলগ্ন খড়ের গাদায় আগুন। কে বা কারা আগুন লাগাল, তা এখনও স্পষ্ট নয়। তবে অশান্তি রুখতে তৃণমূল নেতার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেড়মজুর এক নম্বর অঞ্চল তৃণমূলের নতুন আহ্বায়ক হলধর আড়ি। সোমবার সকালে আইটপাড়ায় তাঁর খড়ের গাদায় আগুন জ্বলতে দেখা যায়। কে বা কারা আগুন লাগল, তা এখনও জানা যায়নি। জনরোষের শিকার তিনি হননি বলেই মনে করছেন তৃণমূল নেতা।

সন্দেশখালির তৃণমূল নেতা অজিতকে ঘিরে নাটকীয় পরিস্থিতির মধ্যে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক রবিবার জানিয়েছিলেন, অজিতকে যে এলাকা দেখভাল করতে বলা হয়েছিল, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে হলধর ও শক্তিপদ রাউতকে। তাঁদের যুগ্ম কনভেনর করা হয়েছে। তার পরেই সোমবার হলধরের ‘বাড়িতে হামলা’র অভিযোগ উঠল। হলধরের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে জোর করে দায়িত্ব দেওয়া হয়েছিল। অজিতদের বিরুদ্ধে মানুষের ক্ষোভের জেরেই তাঁদের উপর হামলা হয়েছে বলে দাবি করেন তিনি। গ্রামবাসীদের একাংশের অবশ্য দাবি, নজর ঘোরাতেই নিজে খড়ের গাদায় আগুন লাগিয়েছেন তৃণমূল নেতা।এই ঘটনার নেপথ্যে বিরোধীদের ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না হলধরবাবু। অশান্তি এড়াতে তৃণমূল নেতার বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top