News Flash

  • Home
  • প্রধান খবর
  • “নামদার” জনগণের ভোট নিয়েছে কিন্তু সেবা দেয়নি : স্মৃতি ইরানি
Image

“নামদার” জনগণের ভোট নিয়েছে কিন্তু সেবা দেয়নি : স্মৃতি ইরানি

রায়বেরেলি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : “নামদার” জনগণের ভোট নিয়েছে কিন্তু সেবা দেয়নি, রবিবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। রায়বেরেলিতে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেস ও রাহুল গান্ধীকে এই ভাষাতেই তোপ দাগেন স্মৃতি ইরানি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার গুজরাটের রাজকোট থেকে উত্তর প্রদেশের রায়বেরেলি, পশ্চিমবঙ্গের কল্যাণী এবং অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরি সহ পাঁচটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) উদ্বোধন করেছেন। এই উপলক্ষে রায়বেরেলিতে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেস ও রাহুল গান্ধীকে কড়া নিশানা করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, একজন নামদার জনগণের ভোট নিলেও সেবা দেননি।

স্মৃতি ইরানি আরও বলেন, আমি সেই লোকসভা কেন্দ্র থেকে এসেছি যেখানে একজন নামদার জনগণের ভোট নিয়েছিলেন কিন্তু কাজ করেননি। নামদাররা জনসাধারণের নামে জমি নিয়ে সাইকেল ফ্যাক্টরি না করে সেখানে বাড়ি তৈরি করেছেন। স্মৃতি ইরানি এদিন আরও বলেন, মোদী দেশের প্রধানমন্ত্রী যিনি ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করেছেন এবং এখন আমেঠির মতো রায়বেরেলিতেও পদ্ম ফুটবে। স্মৃতি ইরানি এইমস ল্যাব পরীক্ষার তথ্যও উল্লেখ করেছেন। তিনি বলেন, ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ৭১৪টি মেডিকেল কলেজ তৈরি হয়েছে। যে রাজ্যে ১২টি মেডিকেল কলেজ ছিল, সেখানে আমাদের সরকার ৪৫টি মেডিকেল কলেজ তৈরি করেছে এবং ১৫টির নির্মাণ কাজ চলছে।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top