News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীজির ১০ বছর ভারতের উন্নয়ন, দরিদ্রদের কল্যাণের জন্য নিবেদিত ছিল : অমিত শাহ
Image

মোদীজির ১০ বছর ভারতের উন্নয়ন, দরিদ্রদের কল্যাণের জন্য নিবেদিত ছিল : অমিত শাহ

খাজুরাহো, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০ বছর ভারতের উন্নয়ন, দরিদ্রদের কল্যাণের জন্য নিবেদিত ছিল। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রটি অমিত শাহ। তিনি বলেছেন, ভারতকে সুরক্ষিত রাখতে, সন্ত্রাসবাদ থেকে মুক্ত করতে ছিল মোদীজির ১০ বছর। অমিত শাহ বলেছেন, আমরা লোকসভা এবং বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দিয়ে মহিলাদের সম্মান প্রদান করেছি। মোদীজির ১০ বছরে অনেক উন্নয়ন কাজ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার মধ্যপ্রদেশের খাজুরাহিতে ‘বুথ সমিতি সম্মেলনে’ বক্তব্য রাখেন।

তিনি বলেছেন, “বিজয়ের অঙ্গীকার নিয়েই এই সম্মেলন। এটি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ১৮-তম লোকসভায় ৪০০টিরও বেশি আসন নিয়ে বিজয়ের অঙ্গীকার।” বিগত ১০ বছরে মোদী সরকার কী কী প্রতিশ্রুতি পূরণ করেছে, তা তুলে ধরেন অমিত শাহ। তিনি বলেছেন, “মোদীজির ১০ বছরে আমরা আমাদের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি…আমরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা পূরণ করেছি। আমরা বলেছিলাম জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানো হবে…আমরা তা সম্পন্ন করেছি। আমরা সেনা কর্মীদের ‘এক পদ, এক পেনশন’ প্রতিশ্রুতি দিয়েছিলাম … আমরা তা পূরণ করেছি। আমরা তিন তালাক থেকে মুসলিম মহিলাদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা একটি আইন এনে তা পূরণ করেছি। একইভাবে, আমরা প্রতিটি বাড়িতে জল সরবরাহ, দরিদ্রদের আবাসন প্রদান, ধোঁয়া থেকে নারীদের মুক্তির মতো সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top