News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভাঙন ধরল মায়াবতীর বিএসপি-তে, বিজেপিতে সামিল রিতেশ পান্ডে
Image

ভাঙন ধরল মায়াবতীর বিএসপি-তে, বিজেপিতে সামিল রিতেশ পান্ডে

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ভাঙন ধরল মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে। রবিবার বিএসপি থেকে পদত্যাগ করেছেন রিতেশ পান্ডে, তিনি উত্তর প্রদেশের আম্বেদকর নগর লোকসভা আসনের সাংসদ ছিলেন। রবিবার বিএসপি থেকে ইস্তফা দেওয়ার পরই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এদিন দিল্লিতে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ও অন্যান্য বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন রিতেশ পান্ডে।

বিজেপিতে যোগ দেওয়ার পর রিতেশ বলেছেন, “আমি বিএসপি-তে গত ১৫ বছর ধরে কাজ করছিলাম, আমি তাঁর (মায়াবতী) চিন্তাভাবনা এবং কার্যকলাপ নিয়ে মন্তব্য করতে চাই না। পদত্যাগপত্রে এ বিষয়ে বিস্তারিত লিখেছি। আমার নির্বাচনী এলাকায় যা হয়েছে তা গত পাঁচ বছরে হয়েছে। নির্বাচনী এলাকার দু’টি শিল্প এলাকা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে, স্কুল, আম্বেদকর নগরকে অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে সংযুক্ত করে এমন চার লেনের রাস্তা যা কিছু ঘটছে তার মূল্যায়ন করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মানুষ, কৃষক, মহিলা, দলিতদের অর্থনৈতিক অবস্থা যেভাবে পরিবর্তিত হয়েছে এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নত করেছে।”

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top