News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ান আর্ট এন্ড কালচার ফ্যাস্টিভ্যালে বাঁশির সুরে সকলকে মোহিত করলেন  শিল্পী অশোক কুমার কর্মকার 
Image

স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ান আর্ট এন্ড কালচার ফ্যাস্টিভ্যালে বাঁশির সুরে সকলকে মোহিত করলেন  শিল্পী অশোক কুমার কর্মকার 

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : শেষ হল পাঁচ দিনের স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ান আর্ট এন্ড কালচার ফ্যাস্টিভ্যাল ২০২৪ । রবিবার শেষ দিনের উৎসবে বাঁশির সুরে সকলকে মোহিত করলেন প্রখ্যাত বংশীশিল্পী অশোক কুমার কর্মকার । এদিনের অনুষ্ঠানে তবলায় তাঁকে যোগ্য সঙ্গত করেন বিশিষ্ট তবলা বাদক সিদ্ধার্থ ভট্টাচার্য ।

গত ২১ ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের উদ্যোগে বেলুড় মঠের (স্বায়ত্তশাসিত কলেজ) হুগলি রিষড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের বোস হাউস শিক্ষাঙ্গনে শুরু হয়েছিল পাঁচদিনের আন্তর্জাতিক সেমিনার এবং সাংস্কৃতিক উৎসবের । যা শেষ হল আজ । রবিবার শেষ দিনের উৎসবে বাঁশির সুরে সকলকে মোহিত করলেন প্রখ্যাত বংশীশিল্পী অশোক কুমার কর্মকার । এদিনের অনুষ্ঠানে প্রথমে রাগ কিরমানি – আলাপ,  জোড়ের পর শিল্পী  রূপক তালের মধ্যলয়ে ও পরে ত্রিতালে দ্রুত ও অতি দ্রুতলয়ে বন্দিশ, লয়কারি ও সওয়াল – জবাব পরিবেশন করেন। সমাপ্তিতে একটি বিখ্যাত ভজন ‘পায়োজি ম্যায়নে রাম রতন ধন পায়ো’ বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। এদিনের অনুষ্ঠানে তবলায় তাঁকে যোগ্য সঙ্গত করেন বিশিষ্ট তবলা বাদক সিদ্ধার্থ ভট্টাচার্য । 

এদিন সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান শেষে উচ্চাঙ্গ সঙ্গীতের এই আসরে একক অনুষ্ঠান করার জন্য তাঁকে আমন্ত্রণ  করায় আয়োজকগনকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী । সেইসঙ্গে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন সঙ্গীত শিল্পী ডঃ প্রদীপ চক্রবর্তী, (পন্ডিতরবিশংকরজীর শিষ্য),  প্রয়াত বাঁশীর যাদুকর পন্ডিত হিমাংশু বিশ্বাস, প্রয়াত ডক্টর দীপক চৌধুরি, প্রয়াত পণ্ডিত বিশ্বনাথ সুর সহ তাঁর সকল গুরুদের ।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top