News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃষক, যুবসমাজ ও নারী শক্তির ক্ষমতায়নের মাধ্যমেই বিকশিত ছত্তিশগড় গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে : প্রধানমন্ত্রী
Image

কৃষক, যুবসমাজ ও নারী শক্তির ক্ষমতায়নের মাধ্যমেই বিকশিত ছত্তিশগড় গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : কৃষক, যুবসমাজ ও নারী শক্তির ক্ষমতায়নের মাধ্যমেই বিকশিত ছত্তিশগড় গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এখন আমরা ”বিকশিত ছত্তিশগড়”-এর সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি! বিকশিত ছত্তিশগড়ের ভীত আধুনিক পরিকাঠামো দ্বারা মজবুত হবে। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত, বিকশিত ছত্তিশগড় অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী।

তিনি বলেছেন, “ছত্তিশগড়ের কাছে পরিশ্রমী কৃষক, মেধাবী যুবক এবং প্রকৃতির সম্পদ রয়েছে। উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, ছত্তিশগড়ে আগেও ছিল এবং এখনও আছে। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘদিন যারা দেশ শাসন করেছেন তাদের বড় দূরদৃষ্টি ছিল না।” মোদী বলেছেন, “কংগ্রেস বারবার সরকার গঠন করেছে, কিন্তু ভবিষ্যতের ভারত গড়তে ভুলে গিয়েছে। কারণ তাঁদের মনে শুধু সরকার গঠনই লক্ষ্য ছিল, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁদের এজেন্ডা ছিল না। এখনও কংগ্রেসের অবস্থা ও লক্ষ্য একই। কংগ্রেস স্বজনপ্রীতি, দুর্নীতি ও তোষণের বাইরে চিন্তা করতে পারছে না।”

Releated Posts

‘ভারত ইনোভেটস’ শীর্ষ সম্মেলনের আগে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ফ্রান্সের নিস শহরে ‘ভারত ইনোভেটস’ শীর্ষ সম্মেলনের উদ্বোধনের আগে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের…

ByByNews Desk Jun 14, 2026

ভারত এখন সমাধানের ভোক্তা নয়, বিশ্বের জন্য সমাধানদাতা: প্রধানমন্ত্রী মোদি

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন আর শুধুমাত্র বিশ্বের তৈরি সমাধানের ভোক্তা নয়, বরং বিশ্বের জন্য সমাধান প্রদানকারী…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top