News Flash

  • Home
  • প্রধান খবর
  • বঞ্চিত সমাজকে প্রাধান্য দিলেই সমতা আসে : প্রধানমন্ত্রী
Image

বঞ্চিত সমাজকে প্রাধান্য দিলেই সমতা আসে : প্রধানমন্ত্রী

বারাণসী, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): বঞ্চিত সমাজকে প্রাধান্য দিলেই সমতা আসে। তাই গত ১০ বছরে যারা উন্নয়নের স্রোত থেকে দূরে ছিলেন, তাঁদের কথা মাথায় রেখে কাজ করা হয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আগে যে গরিবদের সর্বশেষে বলে মনে করা হতো, এখন তাঁদের জন্য সবচেয়ে বড় পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার উত্তর প্রদেশের বারাণসীতে সন্ত গুরু রবিদাসের ৬৪৭-তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন, উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রধানমন্ত্রী মোদী এদিন সন্ত রবিদাসের বিশাল মূর্তি উন্মোচন করেছেন।

পরে এই অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় মোদী বলেছেন, “এখানকার সাংসদ এবং কাশীর জনপ্রতিনিধি হওয়ায়, আপনাদের সকলকে বারাণসীতে স্বাগত জানানো এবং আপনাদের সুযোগ-সুবিধার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া আমার দায়িত্ব। আমি আনন্দিত যে আমি সন্ত রবিদাসজির জন্মবার্ষিকীতে এই দায়িত্বগুলি পালন করার সুযোগ পেয়েছি। সন্ত রবিদাসজির নতুন মূর্তি উদ্বোধন করার সৌভাগ্য হয়েছে আমার। সন্ত রবিদাস মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই উন্নয়ন কাজের জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারতের ইতিহাসেই আছে, যখনই দেশের প্রয়োজন হয়, ভারতে কোনও না কোনও সন্ত, ঋষি বা মহান ব্যক্তিত্বের জন্ম হয়। সন্ত রবিদাসজি ভক্তি আন্দোলনের একজন মহান সাধক ছিলেন, যিনি দুর্বল ও বিভক্ত ভারতকে নতুন শক্তি দিয়েছিলেন। রবিদাসজিও সমাজকে স্বাধীনতার গুরুত্ব বলেছিলেন এবং সামাজিক বিভাজন দূর করতেও কাজ করেছিলেন। উঁচু-নিচু, অস্পৃশ্যতা, বৈষম্য… এ সবের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন। এখন আমাদের সরকার রবিদাসজির ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিজেপি সরকার সবার জন্য, বিজেপি সরকারের পরিকল্পনা সবার জন্য। এখন ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রচেষ্টা’ এই মন্ত্রটিও ১৪০ কোটি দেশবাসীর সঙ্গে সংযোগ স্থাপনের মন্ত্র হয়ে উঠেছে।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top