News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদীর সফরের জন্যই উত্তাপ জিইয়ে রাখছে বিজেপি, অভিযোগ কুণালের
Image

মোদীর সফরের জন্যই উত্তাপ জিইয়ে রাখছে বিজেপি, অভিযোগ কুণালের

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যের শাসকদলের তরফ থেকে দলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বকলমে সন্দেশখালির ঘটনার জন্য বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করালেন৷ তিনি বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের কথা মাথায় রেখে সন্দেশখালির উত্তেজনা জিইয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবারের পর শুক্রবারও নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ঘুরে আসার পরও দফায় দফায় তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালির বেশ কয়েকটি এলাকা। আর এর পেছনে বিজেপির মদত দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এদিন তিনি বলেন, “আমাদের কাছেও কিছু কিছু খবর আসে। দিল্লির নির্দেশ আছে, সন্দেশখালিকে তারা রাজনৈতিকভাবে কাজে লাগাতে চায়। তাই যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর সফর শেষ না হচ্ছে ততক্ষণ সন্দেশখালি প্রসঙ্গটি জিইয়ে রাখতে হবে। সন্দেশখালিকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। মিথ্যা অভিযোগ করতে হবে। আগুন লাগিয়ে দিতে হবে। সিপিএম-বিজেপি হাত মিলিয়ে এই চক্রান্তে সামিল হয়েছে।”

একই সঙ্গে, একের পর এক কমিশনের সন্দেশখালি আসা নিয়েও মুখ খুলেছেন তিনি। কুণাল ঘোষ বলেন, “এগুলি আসলে বিজেপি রক্ষা কমিশন। রাজ্যের বিজেপি নেতাদের উপর দিল্লির নেতাদের ভরসা নেই। তাই সন্দেশখালি প্রসঙ্গ জিইয়ে রাখতে বিভিন্ন কমিশনকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে।”

এদিন প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়েও সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, “একুশের বিধানসভা নির্বাচনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন। তার ফল কী হয়েছিল? একুশে বিজেপি হেরেছিল, আবারও হারবে।” কুণাল বলেন, “অনেকেই বলছেন, পশ্চিমবঙ্গ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদি। আমি বলব পশ্চিমবঙ্গ থেকেই বিজেপির হার শুরু হবে।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top