News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের কদমতলায় চুরি, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ
Image

ফের কদমতলায় চুরি, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২২ ফেব্রুয়ারি: প্রশাসন‌কে ঘু‌মে রে‌খে ফের দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত হল অসম-‌ত্রিপুরা রাজ‌্য সীমা‌ন্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানা‌ধীন দক্ষিণ কদমতলার দুই নং ওয়ার্ডে। এ‌তে বুধবার রা‌তে একদল চো‌রেরা স্থানীয় বাসিন্দা নির্মল নাথের বাড়িতে প্রবেশ ক‌রে ঘরের গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে নগদ ৯ হাজার টাকা দুই ভ‌রি স্বর্ণের চেইন সহ গৃহকর্তার স্ত্রীর এসএসজি গ্রুপের বেশক‌টি পাসবুক ও চেকবুক হা‌তি‌য়ে গা ঢাকা দেয় ব‌লে অ‌ভি‌যোগ।

জানা গেছে তখন বা‌ড়ির লো‌কেরা ঘু‌মে আচ্ছন্ন ছি‌লেন। ঘটনার পর তা‌দের ঘুম ভাঙ‌লে দে‌খেন যে ঘরের ভিতরের আসবাবপত্রগু‌লো এলোমেলোভাবে ছড়ানো র‌য়ে‌ছে। আলমারিও খোলা অবস্থায় রয়েছে। এ‌তে তারা বুঝতে পারেন তাদের ঘরে ‌নি‌শিকুটু‌ম্বেরা হানা দিয়ে‌ছিল। প‌রে তা‌দের হাল্লা চিৎকা‌রে প্রতিবেশীরা জ‌ড়ো হন।‌

শে‌ষে খবর দেওয়া হয় পু‌লি‌শে। রাত ২ টা নাগাদ কদমতলা থানার পুলিশ তদ‌ন্তে নে‌মে বিষয়‌টি খ‌তি‌য়ে দে‌খে যায়। উক্ত কা‌ন্ডে স্থানীয়‌দের অ‌ভি‌যোগ গত দীর্ঘদিন ধ‌রে বৃহত্তর কদমতলা এলাকার স্থা‌নে স্থা‌নে চু‌রি কান্ড সংঘ‌টিত হ‌য়ে চল‌লেও এসব নি‌য়ে পু‌লি‌শের ভু‌মিকা নিরাশাজনক। এলাকায় ঘটে চলা  চু‌রিকান্ড প্রতি‌হত কর‌তে স্থানীয় ভুক্তভোগীরা ডি‌সি এস‌ডি‌পিও সহ এস‌পিও ও‌সির হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top