News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নাবালিকা ধর্ষণ, অভিযুক্তকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড সহ অর্থ জরিমানা ধুবড়ি আদালতের
Image

নাবালিকা ধর্ষণ, অভিযুক্তকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড সহ অর্থ জরিমানা ধুবড়ি আদালতের

ধুবড়ি (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে জনৈক অভিযুক্তকে ২১ বছরের সশ্ৰম কারাদণ্ড এবং ১০ হাজার টাকার অর্থ জরিমানা করেছেন ধুবড়ির অতিরিক্ত জেলা ও দায়রা তথা বিশেষ আদালতের বিচারপতি মুকুল চেতিয়া। সাজাপ্ৰাপ্ত ব্যক্তি বিলাসীপাড়া থানাধীন চাটাপাড়া গ্রামের বাসিন্দা মণিরুল ইসলাম ওরফে রাজু।

২০১৯ সালে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে ভারতীয় দণ্ডবিধি এবং পোকসো আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্ত মণিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে ২১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতে দশ জনের সাক্ষ্য নেওয়ার পর আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন আদালতের বিশেষ বিচারপতি মুকুল চেতিয়া।

মামলা সম্পর্কে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপনকুমার ভট্টাচার্য বলেন, গত ২০১৯ সালের ১৭ অক্টোবর জনৈক অভিভাবক বিলাসীপাড়া থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করে বলেছিলেন, তাঁর ১২ বছরের মেয়েকে বলপূর্বক ধর্ষণ করেছিল মণিরুল ইসলাম নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে বিলাসীপাড়া থানায় পুলিশ মণিরুল ইসলামের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় ১১০৭/১৯ নম্বরে মামলা দায়ের করে।

মামলার ভিত্তিতে বিলাসীপাড়া থানার পুলিশ অভিযুক্ত মণিরুল ইসলামকে গ্ৰেফতার করে। এর পর বেশ কয়েকবার অতিরিক্ত জেলা ও দায়রা তথা বিশেষ আদালতে মামলার শুনানি সম্পন্ন হয়েছে। শুনানি পর্বে বিচারপতি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আজ ২২ ফেব্রুয়ারি তার সাজা শুনিয়েছেন। ধৰ্ষণজনিত অপরাধ সহ্য করা হবে না, আদালতের আজকের এই শাস্তির রায় সমাজে এক কড়া বার্তা দিয়েছে, বলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপনকুমার ভট্টাচার্য।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top