News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আগর মার্কেট
Image

কদমতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আগর মার্কেট

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২২ ফেব্রুয়ারি: কদমতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আগর মার্কেট। এর ফলে এলাকার আগরচাষীরা দারুণভাবে উপকৃত হবেন। মন্ত্রী টিংকু রায়ের অক্লান্ত প্রচেষ্টার ফলে আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগর চাষী ও ব্যবসায়ীদের  বহুদিনের স্বপ্ন পূরণের আরো এক ধাপের সূচনা হলো।

 এদিন ৫৪কদমতলা কুর্তি বিধানসভার বড়গোল এলাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতবর্ষের সর্বপ্রথম আগর মার্কেট তৈরির জন্য শিলান্যাস করেন  রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক,সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা, শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায় । তাছাড়া উপস্থিত ছিলেন উওর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী,  কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উওর জেলা বনদপ্তরের আধিকারিক সুমন মালা, জেলা সভাধিপতি ভবতোষ দাস, অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, বড়গুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ,  কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যা ভূষণ দাস , মহকুমার বনদপ্তরের  আধিকারিক অমিও সূত্রধর , সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগন।

২০১৮ সালে ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর স্থানীয় আগর ব্যবসায়ী ও ও আগর চাষীদের কথা দিয়েছিলেন বর্তমান মন্ত্রী টিংকু রায় বিজেপি দল ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হলে আগর ব্যবসায়ীদের আগর ইন্ডাস্ট্রি লাইসেন্স প্রদান এর পাশাপাশি কদমতলায় তৈরি করা হবে আগের মার্কেট।

 কথা দিয়ে কথা রাখলেন মন্ত্রী টিংকু রায় সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বড়গুল এলাকায় তৈরি করা হচ্ছে স্থায়ী আগর মার্কেট। ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা এলাকার সাধারণ জনগণ আগর চাষের উপর নির্ভরশীল। গোটা রাজ্যের মধ্যে একমাত্র সবচেয়ে বেশি গুণগতমানের  আগর চাষ হয় কদমতলা কুর্তি বিধানসভা এলাকায়।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top