News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক নাবালককে মারধোরের অভিযোগে থানায় মামলা
Image

এক নাবালককে মারধোরের অভিযোগে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ ফেব্রুয়ারি: মনুভ্যালি চা বাগান এলাকায় এক নাবালককে বেধড়কভাবে মারপিট চালানোর অভিযোগ উঠল ওই একই এলাকার এক ব্যাক্তির বিরুদ্ধে। উক্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রাপ্ত সংবাদে জানা যায় যে চলতি মাসের ২২ তারিখ ওই এলাকার বাসিন্দা বিক্রম রায়ের ছেলে বিষ্ণু রায়, সন্ধ্যাবেলা ঘুরাঘুরি করার জন্য তার নিজ ঘর থেকে বের হয়ে চলে আসে আর তখন ঐ রাস্তার মধ্যে ওই এলাকার বাসিন্দা অর্জুন উড়িয়ার সাথে দেখা হয় বিষ্ণু রায়ের। অর্জুন উড়িয়া, বিষ্ণু রায়কে বলে দোকান থেকে বিড়ি এনে দেওয়ার জন্য। এতে রাজি হয় না বিষ্ণু রায়। অভিযোগ তখনই নাকি অর্জুন উড়িয়া, বিষ্ণু রায়কে রাস্তার মধ্যে ফেলে বেধড়কভাবে মারপিট চালায়।

পাশাপাশি বিষ্ণু রায়কে ড্রেনের মধ্যে মারপিট চালাতে থাকে। পরবর্তী সময় স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষ্ণু রায়কে অর্জুন উড়িয়ার মারের হাত থেকে রক্ষা করে। এদিন নাকি অর্জুন উড়িয়া অতিরিক্ত মদ্যপান করেছিল। বিষ্ণু রায় দ্বিতীয় শ্রেণীতে পাঠরত। উক্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর থানায় বিক্রম রায়ের স্ত্রী রুনু রায় অর্জুন উড়িয়ার বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। ন্যায্য বিচারের  দ্বারস্থ হয় বিক্রম রায়ের স্ত্রী রুনু রায়।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top