News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক দুই নাবালক চোর
Image

চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক দুই নাবালক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি: সরকারি অফিস আদালত সহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া ব্লকে চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ল ২ নাবালক চোর। ঘটনা বুধবার সকালে। অভিযুক্তদের উত্তম মাধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

বামুটিয়ার ব্লক সংলগ্ন তেবাড়িয়া এলাকার ড্রাগসের নেশায় আসক্ত হয়েছে যুবসমাজ। এই নেশার অর্থ যোগাড় করতে প্রতিনিয়ত বিভিন্ন বেআইনি কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে ছেলেমেয়েরা। এমনই দুই নাবালক প্রতিনিয়ত এলাকাতে চুরি এবং বিভিন্ন অবৈধ কাজ করে যাচ্ছে।

তাদের নেশার চাহিদা পূরণ করতে এই ধরনের চুরির ঘটনাগুলো সংঘটিত করছে বলে জানাই স্থানীয়রা। এদিন বামুটিয়া ব্লকের পেছনে সরকারি লোহার পাইপ খুলে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয় জনতা।

বুধবার যে চোরদের পাকড়াও করা হয়েছে সরস্বতী পূজার দিন তাদেরকেই এলাকার একটি গাড়ি থেকে ব্যাটারি চুরি করার দায়ে পাকড়াও করেছিল স্থানীয়রা। তখন তাদেরকে দেওয়া হয়েছিল পুলিশে। কিন্তু ছাড়া পেয়ে আবার সেই চুরির কাজে যুক্ত হচ্ছে তারা। স্থানীয়দের দাবি এলাকাতে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি চুরি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এয়ারপোর্ট থানার পুলিশ।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top