News Flash

  • Home
  • দেশ
  • চার্লস-সহ ২৫ জনকে গ্রেফতারে প্রতিবাদ, অনন্যাকে গ্রেফতারের দাবি
Image

চার্লস-সহ ২৫ জনকে গ্রেফতারে প্রতিবাদ, অনন্যাকে গ্রেফতারের দাবি

কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপি সংখ্যালঘু শাখার সভাপতি চার্লস নন্দী-সহ প্রায় ২৫ জনকে পুলিশ বুধবার দুপুরে গ্রেফতার করেছে। পুলিশি ভূমিকার সমালোচনা করেছেন দলের জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য। অনন্যা ব্যানার্জিকে গ্রেফতারেরও দাবি উঠেছে।

অমিত মালব্য এদিন এক্স হ্যান্ডলে লিখেছেন, “টিএমসি কাউন্সিলর অনন্যা ব্যানার্জির ঘৃণ্য মন্তব্যের প্রতিবাদে হাজরা মোড় (দক্ষিণ কলকাতা) থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন পর্যন্ত মিছিল করে যাচ্ছিল বিজেপি সংখ্যালঘু মোর্চা সভাপতি চার্লস নন্দী এবং তাঁর দল। তাদের গ্রেফতার করতে পুলিশ ব্যবহার করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা। অনন্যার কথা গির্জা এবং খ্রিস্ট বিশ্বাসী ধর্মাবলম্বীদের গভীরভাবে আঘাত করেছে।

আমরা ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় টিএমসি কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। কিন্তু মমতা ব্যানার্জীকে খ্রিস্টানদের কাছে ক্ষমা চাইতে হবে এবং অনন্যা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে।” বি এল সন্তোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, “পুলিশ বাহিনীর জন্য উপযুক্ত যে পেশাদার নৈতিকতা থাকা দরকার, পশ্চিমবঙ্গের পুলিশের তা একেবারে নেই। এটা অপমানজনক। আগেও এটা বহুবার প্রমাণ হয়েছে। এটি আর একটি উদাহরণ। সন্দেশখালীতে আইনের শাসন প্রয়োগ না করে বিষয়টিকে সবচেয়ে খারাপভাবে বিচ্যুত করা হয়েছে।”

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top