News Flash

  • Home
  • দেশ
  • করিমগঞ্জের কাঁঠালত‌লিতে পু‌লি‌শের অভিযানে গ্রেফতার সুদখোর
Image

করিমগঞ্জের কাঁঠালত‌লিতে পু‌লি‌শের অভিযানে গ্রেফতার সুদখোর

বাজারিছড়া (অসম), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন কাঁঠালত‌লিতে পু‌লি‌শের অভিযানে গ্রেফতার হয়েছে এক সুদখোর। গ্রেফতারকৃত সুদখোর মারুগাঁও গ্ৰামের জনৈক মইনুল হক (৬২)।

রাজ্যে সুদখোরদের বিরুদ্ধে অভিযান চালাতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা অতিসম্প্রতি পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে অভিযানে নামে পুলিশ। গত দুদিন থেকে করিমগঞ্জ জেলায়ও চলে সুদখোরদের বিরুদ্ধে পুলিশি অভিযান। এরই অঙ্গ হিসেবে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে প্রায় দশটা নাগাদ বাজারিছড়া থানার অন্তৰ্গত কাঁঠালত‌লি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ রিণ্টু গ‌গৈ দলবল নিয়ে মারুগাঁও গ্রামে জনৈক মইনুল হকের বাড়িতে হানা দি‌য়ে তাকে আটক করেন।

কাঁঠালত‌লি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ রিণ্টু গ‌গৈ জানান, গতকাল রাতে সংগঠিত অভিযানে ধৃত মইনুল হকের ঘর থেকে সুদের সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু প্ৰামাণিক ও আপত্তিজনক নথিপত্ৰ তাঁরা বাজেয়াপ্ত করেছেন। মইনুল হককে রাতেই বাজারিছড়া থানায় নিয়ে আসা হয়। আজ বুধবার তাকে করিমগঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে, জানান তিনি।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top