News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত স্টেডিয়ামে ড্রেসিংরুম নির্মাণকাজ পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

উমাকান্ত স্টেডিয়ামে ড্রেসিংরুম নির্মাণকাজ পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২০ ফেব্রুয়ারি।। রাজধানীর অন্যতম একটি ফুটবল ময়দান হলো উমাকান্ত একাডেমির ফুটবল মাঠ। ইতিমধ্যেই সরকারি উদ্যোগে এই মাঠটিকে সিন্থেটিক মাঠ হিসেবে তৈরি করা হয়েছে। প্রতিবছর এই মাঠেই অনুষ্ঠিত হয় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট। কিন্তু টুর্নামেন্ট গুলিতে অংশ নেওয়া দলগুলি লড়াইয়ের ময়দানে নামার আগে ড্রেসিংরুমের সংকটে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তাই এই সমস্যা সমাধানে ড্রেসিংরুম তৈরি করার জন্য ফুটবল এসোসিয়েশন রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের নিকট অর্থ বরাদ্দের দাবি জানান। ফুটবল সংস্থার দাবি মেনে ড্রেসিংরুম তৈরি করার জন্য সাংসদ তহবিল থেকে ২৮ লক্ষ টাকা বরাদ্দ করেন শ্রীমতি ভৌমিক। আর তার এই বরাদ্দকৃত অর্থ দিয়ে চলছে এখন উমাকান্ত মিনি স্টেডিয়ামে ড্রেসিংরুম নির্মাণের কাজ। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ছুটে গেলেন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সাথে ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন কাজের অগ্রগতি দেখে অনেকটা সন্তোষ ব্যক্ত করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শ্রীমতি ভৌমিক জানান খুব শীঘ্রই সম্পন্ন হবে ড্রেসিংরুম নির্মাণের কাজ।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top