News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে নেশা দ্রব্যের তাণ্ডবে চুরি বিদ্যায় শিক্ষিত বাড়ছে
Image

কাঞ্চনপুরে নেশা দ্রব্যের তাণ্ডবে চুরি বিদ্যায় শিক্ষিত বাড়ছে

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিস চত্বরে দীর্ঘদিন ধরে চুরি কান্ড অব্যাহত।সিসিটিভি ফুটেজ থেকে তা প্রমাণিত।। কাঞ্চনপুরে নেশা দ্রব্যের তাণ্ডবে চুরি বিদ্যায় শিক্ষিত বাড়ছে, সভ্য ঘরের ছেলেরা ও নিশিরাতে এদিক ওদিক ঘোরাঘুরিতে দেখা গিয়েছে।বলে অভিযোগ উড়ছে কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিস চত্ব্বর এলাকা থেকে,, ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে চুরি কান্ড অব্যাহত প্রশাসন এখনো কোন চোরকে চিহ্নিত করে ধরতে সক্ষম হননি।

 এলাকায় বিভিন্নভাবে মানুষের সমালোচনা সূত্র থেকে জানা গিয়েছে কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিস চত্বর এলাকায় প্রতিদিন ব্যাপি একদল যুবকেরা নেশার আকড়া তৈরি করে ফেলেছে জানা গিয়েছে ওই আকড়ায় ড্রাগস সহ অবৈধ কাজকর্ম চলে।

এলাকার মানুষেরা এ নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন। নেশা সামগ্রী সেবনকরার পাশাপাশি চুরি কান্ড অব্যাহত এলাকায়। প্রশাসনকে শীত ঘুমে রেখে এই চুরিকান্ড ঘটায় চোরের দল। জানা গিয়েছে সরকারি কর্মচারীদের ছেলেরাও এই অবৈধ কাজকর্মে জড়িত আছেন। ১৭ইং ফেব্রুয়ারি শেষ রাতে বেলা ৩ টা নাগাদ যুবরাজ ছেত্রী নামের এক সরকারি কর্মচারীর ঘর থেকে ড্রাই দিয়ে লখ ভেঙ্গে একটি কম্পিউটার সেট, সিসিটিভি অপারেটর করার মেশিনারি সর্বপ্রকার সামগ্রী, ১ লক্ষ্য ৫০ হাজার টাকার স্বর্ণের জিনিসপত্র , নগদ ৫০ হাজার টাকা সহ সর্বমোট ৪ লক্ষ্য ৯০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ প্রশাসন শুধুমাত্র তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেন।।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top