News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০ ফেব্রুয়ারি জম্মুতে সফর প্রধানমন্ত্রীর, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন মোদী
Image

২০ ফেব্রুয়ারি জম্মুতে সফর প্রধানমন্ত্রীর, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন মোদী

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি জম্মু সফরে যাচ্ছেন। সারাদিন ব্যাপী বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বেলা ১১.৩০ মিনিট নাগাদ জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ৩০,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রকল্পগুলি স্বাস্থ্য, শিক্ষা, রেল, সড়ক, বিমান চলাচল, পেট্রোলিয়াম, নাগরিক পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রে সঙ্গে সম্পর্কিত।

অনুষ্ঠান চলাকালীন জম্মু ও কাশ্মীরের প্রায় ১,৫০০ নতুন সরকারি নিয়োগপ্রাপ্তদের নিয়োগ পত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত বিকশিত জম্মু’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে এখন নিরাপত্তা বাড়ানো হয়েছে জম্মু ও কাশ্মীরে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top