News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিএসপি-র কাছে নিজেদের স্বার্থই সর্বাগ্রে, জোট জল্পনা ফের খারিজ করলেন মায়াবতী
Image

বিএসপি-র কাছে নিজেদের স্বার্থই সর্বাগ্রে, জোট জল্পনা ফের খারিজ করলেন মায়াবতী

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের আগে কোনও রকম জোটে বহুজন সমাজ পার্টির যুক্ত হওয়াকে কেন্দ্র করে গুঞ্জন চলছেই, গুজব ছড়ানো নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন বিএসপি প্রধান মায়াবতী। তিনি সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। বিএসপি প্রধান মায়াবতী সোমবার এক্স পোস্টে লিখেছেন, “আসন্ন লোকসভা নির্বাচনে কোনও দলের সঙ্গে বিএসপি-র জোট না করার সিদ্ধান্তের কথা বারবার বলা সত্ত্বেও কিছু মানুষ গুজব ছড়াচ্ছেন। প্রতিদিন জোট নিয়ে গুজব ছড়ানো এটাই প্রমাণ করে যে, বিএসপি ছাড়া কিছু দল এখানে ভালো ফল করতে পারে না, অন্যদিকে বিএসপি-র কাছে নিজেদের মানুষের স্বার্থই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।”

মায়াবতী এদিন আরও জানান, “সমগ্র সমাজের, বিশেষ করে দরিদ্র, শোষিত ও অবহেলিত মানুষের স্বার্থ ও কল্যাণের কথা মাথায় রেখে, সারা দেশের মানুষের শরীর, মন ও অর্থ দিয়ে নিজস্ব শক্তিতে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে বিএসপি-র দৃঢ়। তাই জনগণকে গুজব থেকে সতর্ক থাকতে হবে।”

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top