News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল ত্রিপুরা ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির উদ্যোগে ডেমোক্রেসি, সেকুলারিজ, জাস্টিস এবং সোশালিজমের উপর কর্মশালা অনুষ্ঠিত
Image

অল ত্রিপুরা ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির উদ্যোগে ডেমোক্রেসি, সেকুলারিজ, জাস্টিস এবং সোশালিজমের উপর কর্মশালা অনুষ্ঠিত

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: রবিবার আগরতলা মুক্তধারা অডিটরিয়ামে অল ত্রিপুরা ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির উদ্যোগে ডেমোক্রেসি, সেকুলারিজ, জাস্টিস এবং সোশালিজমের উপর কর্মশালা অনুষ্ঠিত হয় ।কর্মশালায় উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী পিভি সুরেন্দ্র নাথ সহ অন্যান্যরা।এদিনের মূল আলোচ্য বিষয় ছিল “ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ কি তাদের কার্যকারিতা হারাচ্ছে? ” 

প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা, ক্ষমতাবানদের প্রশ্ন করার স্বাধীনতা আজ আক্রান্ত। মানুষ এ বিষয়ে অবগত রয়েছে। গণতন্ত্র বাঁচবে কিনা সেটা নির্ভর করছে মানুষের উপর। তিনি আরো বলেন, মানুষকে সাংবিধানিক অধিকার দেওয়া বড় কথা নয়, সাংবিধানিক অধিকার মানুষ কতটা ভুগ করতে পারছে সেটা হল বড় কথা। 

তিনি বলেন সংবিধানের চতুর্থ পর্বে বলা হয়েছিল দেশের প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা কর্তব্যের মধ্যে পড়ে। এবং জনগণের পয়সা দিয়ে স্বাধীনতার পর যে সম্পত্তিগুলি দেশের স্বার্থে গড়ে উঠেছিল সেগুলি কেন এভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে? কিন্তু এই প্রশ্নগুলি যাতে না করতে পারে তার জন্য আইন আনা হয়েছে। ফলে মানুষ নিশ্চিত নয় কখন তার দরজায় পুলিশ কড়া নাড়বে! শুভাশিস তলাপাত্র আরো বলেন যাদের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা ছিল, তাদের কোণঠাসা করতে মুখোশ পরে আজ আবির্ভূত হয়েছে তারা। তাই মানুষকে সজাগ হতে আহ্বান জানান তিনি। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top