News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০১৪ সালে বছরে ২ কোটি চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার: রাখু দাস
Image

২০১৪ সালে বছরে ২ কোটি চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার: রাখু দাস

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: ২০১৪ সালে বছরে ২ কোটি চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার। কিন্তু ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিজেপি সরকার ১০ বছরে চাকুরী দিয়েছে মাত্র ৮ লক্ষ। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের একথা বলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস।

এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রোজগার দাও, ন্যায় দাও অ্যাপের সূচনা করা হয়। এইদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস, যুব কংগ্রেস নেতা পার্থ প্রতিম দত্ত সহ অন্যান্যরা।

সাংবাদিক সম্মেলনে রাখু দাস, অভিযোগ করেন ২০১৪ সালে বছরে ২ কোটি চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার। কিন্তু ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিজেপি সরকার ১০ বছরে চাকুরী দিয়েছে মাত্র ৮ লক্ষ। বর্তমানে দেশের যুবরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝড়ে যাচ্ছে পাপড়ি। কারন প্রতিশ্রুতি দিয়েও হল না বছরে দুই কোটি চাকুরী। 

দেশের যুবরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন। রাম মন্দির নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। কিন্তু রাম মন্দির উদ্বোধন করে ফেলেছেন। রাহুল গান্ধী বাড়ে বাড়ে বলছেন কংগ্রেস কোন ধর্মের বিরুদ্ধে নয়। ধর্মের ভিত্তিতে কংগ্রেস মানুষকে ভাগ করতে চায় না। দেশের মোট জন সংখ্যার ৬৫ শতাংশ যুব। তার মধ্যে বেকারের হাত ২৫ শতাংশের অধিক। কংগ্রেস সরকারের সময় বেকারের হার ছিল ১৭ শতাংশ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top