News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলায় প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ বৈঠক
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলায় প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ বৈঠক

ধর্মনগর, ১৭ ফেব্রুয়ারিঃ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আইজিপি সৌমিত্র ধর।

আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য তৈরি হতে আইজিপি সৌমিত্র ধর শুক্রবার উত্তর জেলা সদর ধর্মনগর এসে পৌঁছান।

শনিবার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে বিভিন্ন মহকুমার এসডিপিও রাজ্য পুলিশ বিএসএফ টিএসআর সবাইকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। তাছাড়া তিনি বিভিন্ন থানাগুলি পরিদর্শন করবেন এবং নাকা পয়েন্টগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তাও পর্যবেক্ষণ করবেন।

আগামী লোকসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বিভিন্ন ফোর্সকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এবং কেমন করে কঠোরভাবে চেকিং পদ্ধতি চালিয়ে যাবে তা নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্নস্তরের আধিকারিকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করেন।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top