News Flash

  • Home
  • খেলা
  • অসুস্থ রবিচন্দ্রনের মা, জরুরি কারণে তৃতীয় টেস্টের মাঝপথেই সরে গেলেন অশ্বিন
Image

অসুস্থ রবিচন্দ্রনের মা, জরুরি কারণে তৃতীয় টেস্টের মাঝপথেই সরে গেলেন অশ্বিন

রাজকোট, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার সারা দিনই আলোচনায় ছিলেন তিনি। ৫০০ উইকেট নেওয়া এবং তার আগে পাঁচটি পেনাল্টি রান দেওয়া নিয়ে চর্চা হচ্ছিল তাঁকে নিয়ে। সেই রবিচন্দ্রন অশ্বিন আচমকাই তৃতীয় টেস্ট থেকে নাম তুলে নিয়েছেন। পারিবারিক সমস্যার কারণে তিনি তৃতীয় টেস্টে আর খেলবেন না বলে জানা গিয়েছে। শুক্রবার রাতের দিকে বোর্ডের তরফে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়। কী কারণে অশ্বিনকে আচমকা সরে যেতে হল তা নিয়ে জল্পনা চলছিল।

এরপর শুক্রবার রাতেই টুইট করে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, রবিচন্দ্রন অশ্বিনের মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি। মায়ের সঙ্গে থাকার জন্য রাজকোট টেস্ট ছেড়ে তাঁকে চেন্নাই যেতে হচ্ছে। প্রসঙ্গত, ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট রয়েছে কুম্বলের (৬১৯)। অশ্বিন শুক্রবার ‘পাঁচশোর পাহাড়ে’ উঠে পড়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top