News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রমিক- কৃষকসহ শ্রমজীবী মানুষের সাথে মোদী সরকারের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে গ্রামীণ এলাকায় ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে : মানিক দে
Image

শ্রমিক- কৃষকসহ শ্রমজীবী মানুষের সাথে মোদী সরকারের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে গ্রামীণ এলাকায় ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে : মানিক দে

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: শ্রমিক- কৃষকসহ শ্রমজীবী মানুষের সাথে মোদী সরকারের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে গ্রামীণ এলাকায় ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে। সাংবাদিক সম্মেলনে জোর গলায় একথা বলেন সিআইটিইউ-র রাজ‍্য সভাপতি মানিক দে।

এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে আসলেও ওই প্রকল্পগুলি ক্ষণস্থায়ী। গরিব অংশের জনগনরা ওই প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না কারণ কোনো পপ্রকল্পই কার্যকরী হবে না।

এদিন তিনি আরও বলেন, শিক্ষক কর্মচারীদের পেনশন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হচ্ছে, সরকারি নায্যমূল্যের দোকানের পরিষেবা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাছাড়া, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি কমাতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। এরই প্রতিবাদে এই ধর্মঘট করা হয়েছে। তাঁর কথায়, শহর থেকে শুরু করে গ্রামীণ এলাকায় ধর্মঘটের ব্যাপক সাড়া মিলেছে। যারা মোদী সরকারের বিরোধিতা করে ধর্মঘটকে সমর্থনে করতে এগিয়ে এসেছেন তাঁদের সিআইটিউ-র পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top