News Flash

  • Home
  • দিনের খবর
  • “আইএনডিআই” জোট ক্ষমতায় এলে এমএসপি আইনি স্বীকৃতি পাবে : রাহুল গান্ধী
Image

“আইএনডিআই” জোট ক্ষমতায় এলে এমএসপি আইনি স্বীকৃতি পাবে : রাহুল গান্ধী

সাসারাম, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): “আইএনডিআই”জোট ক্ষমতায় এলে এমএসপি আইনি স্বীকৃতি পাবে, এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার বিহারের রোহতাসে রাহুল গান্ধী একথা বলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন জানান যে তাঁর দল কংগ্রেস দেশের কৃষকদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি মেনে নেবে। শুধু তাই নয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরে “আইএনডিআই” জোট ক্ষমতায় এলে ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) আইনি স্বীকৃতি নিশ্চিত করবে।

বিহারের রোহতাসে গান্ধী দাবি করেন যে “চাষীরা তাদের ফসলের জন্য উপযুক্ত মূল্য পাচ্ছেন না”। যদি নির্বাচনের পরে “আইএনডিআই”জোট ক্ষমতায় আসে, তাহলে আমরা এমএসপি-তে আইনি নিশ্চয়তা দেব। যখনই কৃষকরা কংগ্রেসের কাছে কিছু চেয়েছে, তখনই তা দেওয়া হয়েছে। ঋণ মুকুব হোক বা এমএসপি, আমরা সবসময় চাষীদের স্বার্থ রক্ষা করেছি এবং ভবিষ্যতেও তা করব বলেও তিনি এদিন মন্তব্য করেন। কৃষকদের সংগঠন সম্মিলিত কিষাণ মোর্চা (এসকেএম) শুক্রবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কৃষকদের ন্যূনতম সমর্থন মূল্যের আইনি নিশ্চয়তা সহ কৃষকদের দাবি মেনে নিতে চাপ দেওয়ার জন্য ‘ভারত বন্ধের’ ডাক দিয়েছে। এই বন্ধের ডাকের পরেই গান্ধী এই মন্তব্য করেন।

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

অন্ধ্রপ্রদেশে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৫

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জনের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মহররম উপলক্ষে মধ্যপ্রদেশজুড়ে কড়া নিরাপত্তা, আজ বের হবে তাজিয়া ও শোক মিছিল

ভোপাল, ২৬ জুন: মহররম উপলক্ষে শুক্রবার মধ্যপ্রদেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। রাজধানী ভোপালসহ রাজ্যের বিভিন্ন জেলায়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top