News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের ময়মনসিংহে অটোরিক্সায় বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৩ জন-সহ মৃত্যু ৭ জনের
Image

বাংলাদেশের ময়মনসিংহে অটোরিক্সায় বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৩ জন-সহ মৃত্যু ৭ জনের

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সিএনজিচালিত অটোরিক্সায় বাসের মুখোমুখি ধাক্কায় একই পরিবারের তিনজন-সহ ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিক্সা ফুলপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস অটোরিক্সাটিকে মুখোমুখি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজির চালক-সহ সবার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অটোরিক্সাটি ময়মনসিংহ যাচ্ছিল। এই সময় তারাকান্দাগামী একটি মাহেন্দ্রকে যাত্রীবাহী অটোরিক্সাটি পাশ কাটিয়ে ওভারটেক করতে গিয়ে হঠাৎ দ্রুতগামী বাসের মুখোমুখি পড়ে যায়। এরপর বাসটি প্রায় ৩০ গজ সামনে গিয়ে ব্রেক করে। এতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিক্সায় থাকা সবার মৃত্যু হয়।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top