News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মসজিদের জায়গাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত পাঁচ
Image

মসজিদের জায়গাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত পাঁচ


আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: মসজিদের জায়গা দখল করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয়েছে একই পরিবারের দুই মহিলা সহ পাঁচ জন। পরর্বতী সময়ে মধুপুর থানায় সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কমলাসাগর মিয়াপাড়া এলাকায় সংখ্যালঘুদের জন্য একটি নিমার্ণ করা হয়েছে। ওই এলাকার বাসিন্দা দুলাল মিয়া মসজিদ নির্মাণের জনঢ় জায়গা দান করেছিলেন। তবে, মসজিদের বাকি অংশ খাস জমি ছিল। কিন্তু, ওই এলাকার আবুল বাসাদ নামে জনৈক ব্যক্তির পরিবার মসজিদের জায়গার দখল করে বাড়ি নির্মাণের কাজ করার চেষ্টা করছিল বলে অভিযোগ। এই বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে।

আরও জানা গিয়েছে, দুলাল মিশা আবুল কাসাদকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করার পর আবুল কাসাদের পরিবার জায়গা ছাড়েন নি। ওই বিষয়কে কেন্দ্র করে আজ দুই পরিবারের মধ্যে সংর্ঘষ বাধে। তাতে দুলাল মিয়ার পরিবারের পাঁচ জন আহত হয়েছেন। বর্তমানে তাঁরা জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। এদিকে দুলাল মিয়া মধুপুর থানায় সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্তে নামে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top