News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিকশিত ভারতের লক্ষ্যে যুবসমাজ, মহিলা, কৃষক ও দরিদ্রদের শক্তিশালী করার কাজ চলছে : প্রধানমন্ত্রী
Image

বিকশিত ভারতের লক্ষ্যে যুবসমাজ, মহিলা, কৃষক ও দরিদ্রদের শক্তিশালী করার কাজ চলছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): বিকশিত ভারতের লক্ষ্যে যুবসমাজ, মহিলা, কৃষক ও দরিদ্রদের শক্তিশালী করার কাজ চলছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার “বিকশিত ভারত, বিকশিত রাজস্থান” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ রাজস্থানের উন্নয়নের জন্য প্রায় ১৭ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পগুলি রেল, সড়ক, সৌর শক্তি, জল এবং এলপিজির মতো উন্নয়ন কর্মসূচির সঙ্গে সম্পর্কিত। এই প্রকল্পগুলি রাজস্থানের হাজার হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চলেছে। এই প্রকল্পগুলির জন্য আমি রাজস্থানের আমার সমস্ত সহকর্মীদের অভিনন্দন জানাই৷”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি যখন বিকশিত ভারতের কথা বলি, তখন এটা শুধু কথাই নয়, এটা শুধু অনুভূতিই নয়। এটি প্রতিটি পরিবারের জীবনকে সমৃদ্ধ করার অভিযান, এটি দারিদ্র্য বিমোচনের অভিযান, এটি যুবকদের জন্য ভাল কর্মসংস্থান সৃষ্টির অভিযান, এটি দেশে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টির অভিযান।” এদিন কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, “কংগ্রেসের একটি বড় সমস্যা হল, তাঁরা সুদূরপ্রসারী চিন্তাভাবনা নিয়ে ইতিবাচক নীতি তৈরি করতে পারে না। কংগ্রেস ভবিষ্যৎ ভাবতে পারে না, অথবা ভবিষ্যতের জন্য কোনও রোড ম্যাপও নেই। কংগ্রেসের এই চিন্তার কারণে ভারত নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থার জন্য কুখ্যাত ছিল। কংগ্রেসের আমলে বিদ্যুতের অভাবে সারা দেশ অন্ধকারে ছিল। কোটি কোটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। বিদ্যুৎ ছাড়া কোনও দেশের উন্নয়ন সম্ভব নয়।”

Releated Posts

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top