News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছাড়তে চান রাজনীতি, বিধানসভায় গিয়ে মমতাকে জানিয়ে এলেন মিমি
Image

ছাড়তে চান রাজনীতি, বিধানসভায় গিয়ে মমতাকে জানিয়ে এলেন মিমি

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তিনি সাংসদ পদ ছাড়ার কথা জানিয়েছেন।

বিধানসভা থেকে বেরিয়ে নিজেই তা সংবাদমাধ্যমে জানিয়ে মিমি বলেন, তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না। দু’দিন আগেই নিজের পদত্যাগপত্র তিনি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার বিধানসভায় মমতা যখন বক্তৃতা করছেন, তখনই তাঁর ঘরে ঢুকেছিলেন মিমি। কিছু ক্ষণ পর ওই ঘরেই ঢোকেন তৃণমূলের দুই তারকা বিধায়ক সোহম চক্রবর্তী এবং জুন মালিয়া। বক্তৃতা শেষ করে মুখ্যমন্ত্রী নিজের ঘরে যান। তার পর মিমি এবং বাকিদের সঙ্গে তিনি বৈঠক করেন।

সেখান থেকে বেরিয়ে মিমি জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী এখনও সেই ইস্তফা গ্রহণ করেননি। মিমি এ-ও জানান, মুখ্যমন্ত্রী ইস্তফা গ্রহণ করলে তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়ে আসবেন।

সম্প্রতি সংসদের দু’টি স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি। সংসদের শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন তিনি। ছিলেন কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্যও। এই দু’টি পদ থেকেই তিনি ইস্তফা দেন।

এর পর জানা যায়, যাদবপুর লোকসভার অধীন নলমুড়ি এবং জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদও মিমি ছেড়ে দিয়েছেন। তার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ২০২৪ সালে যাদবপুর থেকে আর কি প্রার্থী হবেন মিমি? নিজের ধারাবাহিক পদত্যাগ প্রসঙ্গে অবশ্য এর আগে তিনি মুখ খোলেননি। বৃহস্পতিবার জানিয়ে দিলেন, আর সাংসদ থাকতেই চান না তিনি।

মিমি বলেন, ‘‘আমার যা বলার ছিল, দিদিকে বলেছি। অনেকে বলছিলেন, আমি পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি। কিন্তু আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়।’’

কেন? মিমি বলেন, ‘‘রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। মিমি চক্রবর্তী যদি খারাপ কিছু করত, সবার আগে শিরোনামে উঠে আসত। আমি জেনে জীবনে কারও কোনও ক্ষতি করি। আমি রাজনীতিক নই। কখনও রাজনীতিক হবও না। সবসময় আমি মানুষের জন্য কর্মী হিসাবে কাজ করতে চেয়েছি। আমি অন্য দলের কারও বিরুদ্ধেও কখনও খারাপ কথা বলিনি।’’

মিমি জানান, ২০২২ সালেও তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। তিনি তখন মমতা তাঁকে পদ ছাড়ার অনুমতি দেননি।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top