News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের বিজাপুরে বিস্ফোরক ও নকশাল সামগ্রী সহ গ্রেফতার ৮ নকশাল
Image

ছত্তিশগড়ের বিজাপুরে বিস্ফোরক ও নকশাল সামগ্রী সহ গ্রেফতার ৮ নকশাল

বিজাপুর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলা থেকে বিস্ফোরক ও নকশাল সামগ্রী সহ ৮জন নকশালকে গ্রেফতার করেছে পুলিশ। বিজাপুর জেলার জংলা থানার অন্তর্গত মাতওয়াদা হাইস্কুলের কাছে থেকে পুলিশ ৮জন নকশালকে গ্রেফতার করেছে।

রমেশ কোভাসি, সম্পাত ওয়াম, মতি ভেক্কো, রাজু ভেক্কো, রানু উরসা, রিতা মাদকাম, পান্ডে ওয়াম, সুশীলা কাদতি সহ ৮ জন নকশালকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৩জন মহিলাও রয়েছে। তাদের কাছ থেকে নকশালদের বিভিন্ন জিনিষপত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, জংলা পুলিশ আগে থেকে খবর পায় যে ভৈরমগড় এলাকা কমিটির অধীনে সক্রিয় নকশালদের কিছু সহযোগী পিদিয়া ও হাল্লুর এলাকায় ভুমকল দিবস উদযাপন করে ফিরে আসছে। খবর পেয়ে মাতওয়াদা হাইস্কুলের কাছে জংলা থানার পুলিশ একটি ট্রাক্টর থামায়। পুলিশকে দেখে কয়েকজন ট্রলি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী তখনই ৮ জনকে ঘিরে ফেলে এবং গ্রেফতার করে।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top