News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্জাবের কৃষকদের দিল্লিতে যাত্রার সময় সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণের দাবিতে ভিডিও চালু
Image

পঞ্জাবের কৃষকদের দিল্লিতে যাত্রার সময় সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণের দাবিতে ভিডিও চালু

চন্ডিগড়, ১৩ ফেব্রুয়ারি (হি.স): পঞ্জাবের কৃষকদের দিল্লিতে যাত্রার সময় সম্পত্তির কোনওরকম ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ মেটাতে হবে। সেই দাবিতে মঙ্গলবার সকাল থেকেই হরিয়ানার পঞ্জাব সীমান্তে ভিডিও করা শুরু হয়েছে।

হরিয়ানা সরকার স্পষ্ট করে দিয়েছে যে পঞ্জাবের কৃষকদের দিল্লিতে যাত্রার সময় সম্পত্তির কোনওরকম ক্ষতি হলে যারা সেটি করেছে তাদের কাছ থেকেই সেই ক্ষতিপূরণ দিতে হবে। হরিয়ানা সরকারের তরফ থেকে সোমবার গভীর রাতে এই নির্দেশ জারি করার পর মঙ্গলবার সকালে হরিয়ানার পঞ্জাব সীমান্তে ভিডিওগ্রাফি শুরু হয়েছে।

হরিয়ানার অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) টিভিএসএন প্রসাদ সোমবার রাতে সিভিল এবং পুলিশ প্রশাসনকে জারি করা একটি নির্দেশে বলেছেন যে, “হরিয়ানা রিকভারি অফ ড্যামেজেস টু প্রপার্টি ডিস্টার্বেন্স টু পাবলিক অর্ডার অ্যাক্ট ২০২১”- এর অধীনে যদি হরিয়ানার কোনও মানুষের সম্পত্তির ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণ দিতে হবে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top