News Flash

  • Home
  • দেশ
  • দিকে দিকে বিক্ষোভ বামেদের, সন্দেশখালি নিয়ে পথে এসইউসিআই
Image

দিকে দিকে বিক্ষোভ বামেদের, সন্দেশখালি নিয়ে পথে এসইউসিআই

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এবং তৃণমূল নেতা শেখ শাহজাহানদের গ্রেফতারির দাবিতে দিকে দিকে পুলিশ সুপারের অফিসে অভিযান করে বামেরা।

মঙ্গলবার সকালে প্রথমে মেদিনীপুরের কালেক্টরেট অফিসে আইন অমান্য কর্মসূচি শুরু করেন বাম কর্মী, সমর্থকেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

একই ভাবে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এসপি অফিস এবং এসডিও অফিসের সামনেও বিক্ষোভ দেখান বাম কর্মী, সমর্থকেরা। পুলিশের সঙ্গে সেখানেই ধস্তাধস্তি বেধে যায়। মঙ্গলবার দুপুরে বসিরহাটের এসপি অফিসেও স্মারকলিপি জমা দিতে গিয়ে বাধার মুখে পড়েন সিপিআইয়ের নেতা-কর্মীরা।

সন্দেশখালির ঘটনা নিয়ে এব দিন পথে নামে এসইউসিআই। বসিরহাটে বিক্ষোভ মিছিল হয়। তাঁদের অভিযোগ, সন্দেশখালির মহিলারা নির্যাতিত, সেখানে সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এসইউসির দাবি, যাঁরা এই ঘটনা ঘটাচ্ছেন তাঁদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বসিরহাটের টাউন হল থেকে মিছিল শুরু করে ইটিন্ডা রোড হয়ে বটঘাটে আসে বিক্ষোভ মিছিল।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top