News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিতর্কিত আন্তঃরাজ্য সীমান্তে আর সহিংসতা নয়, অঙ্গীকারবদ্ধ অসম ও মিজোরামের মুখ্যমন্ত্রী
Image

বিতর্কিত আন্তঃরাজ্য সীমান্তে আর সহিংসতা নয়, অঙ্গীকারবদ্ধ অসম ও মিজোরামের মুখ্যমন্ত্রী

আইজল, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিতর্কিত আন্তঃরাজ্য সীমান্তে আর সহিংসতা নয়। অঙ্গীকারবদ্ধ হয়েছেন অসম ও মিজোরামের মুখ্যমন্ত্রী যথাক্রমে ড. হিমন্তবিশ্ব শর্মা এবং লালদুহোমা।

আজ মঙ্গলবার আইজলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মিজোরামের নয়া মুখ্যমন্ত্রী লালদুহোমা বলেছেন, অতি সম্প্রতি গুয়াহাটি গিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে দেখা করে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করেছেন তিনি। ওই আলোচনায় তিনি এবং প্রতিবেশী অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বিতর্কিত আন্তঃরাজ্য সীমান্তে আর যাতে কোনও সহিংসতা না হয় সে ব্যাপারে অঙ্গীকার করেছেন।

লালদুহোমা আরও বলেছেন, অসমের সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী অতুল বরা আগামী মাসে মিজোরাম সফর করবেন। তিনি বলেন, প্রতিবেশী দুই রাজ্যের সীমান্তে শান্তি বজায় রাখতে দীর্ঘদিনের বিরোধ সমাধানে সম্মত হয়েছেন উভয় মুখ্যমন্ত্রী।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top