News Flash

  • Home
  • দিনের খবর
  • মার্চে ঘোষণা, এপ্রিলেই লোকসভা নির্বাচনের ইঙ্গিত সুকান্ত মজুমদারের
Image

মার্চে ঘোষণা, এপ্রিলেই লোকসভা নির্বাচনের ইঙ্গিত সুকান্ত মজুমদারের

মালদা, ১৩ ফেব্রুয়ারি, (হি.স.): এপ্রিলেই সম্ভবত হতে চলেছে লোকসভা নির্বাচন। অন্তত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় তারই ইঙ্গিত মিলেছে৷ সোমবার রাতে তিনি জানান, মার্চেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে ৷ সেক্ষেত্রে এপ্রিলে হতে পারে নির্বাচন ৷ লোকসভা নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুত বলেও জানিয়েছেন সুকান্তবাবু৷

সোমবার রাতে মালদা থেকে ট্রেনে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি৷ তার আগে লোকসভা নির্বাচন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “লোকসভা ভোট নির্বাচন কমিশনের বিষয়৷ আমরা আশা করছি, আগের মতো এবারও মার্চ মাসে নির্বাচন ঘোষণা করা হতে পারে৷ সেক্ষেত্রে এপ্রিলেই নির্বাচন হওয়ার সম্ভাবনা৷ তবে যবেই নির্বাচন ঘোষণা হোক না কেন, আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি৷”

অন্যদিকে, লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে একই বক্তব্য মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ও বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্রেরও৷ প্রত্যেকেই জানিয়েছেন, নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুত৷ শুধু নির্বাচনের ঘোষণাটাই বাকি৷

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top