News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতন না পেয়ে সমগ্র শিক্ষার শিক্ষকরা কৈলাসহর জেলা শিক্ষা অধিকর্তার দ্বারস্থ
Image

বেতন না পেয়ে সমগ্র শিক্ষার শিক্ষকরা কৈলাসহর জেলা শিক্ষা অধিকর্তার দ্বারস্থ

কৈলাসহর, ১২ ফেব্রুয়ারি: সমগ্র শিক্ষার শিক্ষকরা নিয়মিত বেতন পাচ্ছে না। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ অতিক্রান্ত হওয়ার পরও বেতন না পাওয়ায় সমগ্র শিক্ষার শিক্ষকরা অসহায় হয়ে পড়েছে। শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে আজ বিকেল বেলা কৈলাসহর জেলা শিক্ষা অধিকর্তার অফিসে এসে দ্বারস্থ হয় সর্বশিক্ষার শিক্ষকরা।

শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ মাসের ১২ তারিখ হয়ে গেলেও তারা এখনো বেতন পাচ্ছেন না। পাশাপাশি ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই তাদের বেতন সময় মত পাচ্ছে না। যার ফলে অনেকটা কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের।

শিক্ষক-শিক্ষিকারা তাই আজ এক প্রকার বাধ্য হয়ে ত্রিপুরা সমগ্র শিক্ষা অভিযান শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে কৈলাসহর জেলা শিক্ষা অধিকর্তার অফিসে এসে দ্বারস্থ হয়।

সমগ্র শিক্ষা অভিযানের কৈলাসহর মহকুমা কমিটির সকল চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকারা এদিন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার উক্ত বিষয়টি দেখবেন বলে উনাদেরকে আশ্বাস দেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top