News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাম মন্দির প্রতিষ্ঠার স্বপ্নপূরণ দেশবাসীর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদপত্র পাঠালেন প্রদেশ বিজেপির কার্যকর্তারা
Image

রাম মন্দির প্রতিষ্ঠার স্বপ্নপূরণ দেশবাসীর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদপত্র পাঠালেন প্রদেশ বিজেপির কার্যকর্তারা

আগরতলা, ১২ ফেব্রুয়ারি : দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচি সম্পন্ন হয়েছে গত ২২ শে জানুয়ারি। রাম মন্দির প্রতিষ্ঠা দীর্ঘদিন ধরে দেশের মানুষের স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর এই স্বপ্ন পূরণ করেছেন। 

সোমবার তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে এক ধন্যবাদ পত্র প্রেরণ করা হয়েছে।  

এদিন এ কর্মসূচিতে উপস্থিত থেকে প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, দীর্ঘ ৫০০ বছর ধরে সনাতন ধর্মে বিশ্বাসী রাজ্য সহ দেশবাসী রাম মন্দির প্রতিষ্ঠার জন্য প্রতীক্ষা করছিলেন। 

বহু লড়াই সংগ্রামের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই স্বপ্ন সত্যি হয়েছে। সেই জন্যই গোটা রাজ্যব্যাপী বিজেপি দলের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদপত্র প্রেরণ করার  এক কর্মসূচি হতে নেওয়া হয়েছে। এদিন পোস্ট অফিসের মাধ্যমে দলের বিভিন্ন কর্মকর্তারা এই ধন্যবাদপত্র প্রেরণ করেছেন দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। 

এদিনের কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য কর্মকর্তারা। 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top