News Flash

  • Home
  • দেশ
  • সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা! বামনপুকুরে আটকে দিল পুলিশ
Image

সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা! বামনপুকুরে আটকে দিল পুলিশ

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যপালের কনভয়ের সঙ্গেই ছিল সংবাদ মাধ্যম। কিন্তু হঠাৎই মীনাখার বামণপুকুর এলাকায় আটকে দেওয়া হল সংবাদ মাধ্যমকে। রাজ্যপালের গাড়ির কনভয় ছেড়ে দেওয়া হলেও সংবাদ মাধ্যমকে আগে যেতে দেওয়া হল না। সন্দেশখালিতে ১৪৪ ধারা লাগু থাকায় তাদের যেতে দেওয়া যাবে না স্পষ্ট জানিয়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে পাল্টা জানানো হয় ১৪৪ ধারা লাগু থাকায় সংবাদ মাধ্যমের যেতে কোনো বাধা নেই।

এর আগেও একাধিকবার সংবাদ মাধ্যম সেই এলাকায় প্রবেশ করেছে। কিন্তু এখন তাদের বাধা দেওয়া হচ্ছে কেনো? যদিও পুলিশের কাছ থেকে এর কোনো সুস্পষ্ট জবাব মেলেনি। এদিকে শুধু পুলিশ নয় সংবাদ মাধ্যমের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরাও। তারাও ওই অঞ্চলটি প্রায় অবরুদ্ধ করে রেখে দেয়। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা এই প্রথম নয়, বর্তমান তৃণমূল সরকারের আমলে যেকোনো প্রতিবাদ আন্দোলনকে সংবাদ মাধ্যম তুলে ধরতে গেলেই তাদের প্রতিহত করার চেষ্টা করা হয়।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top