News Flash

Image

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : হাসপাতাল থেকে বেরিয়েই স্বমহিমায় ডায়বেটিস রোগীদের বিশেষ বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী। জানালেন শুধু মিষ্টি না খেলেই হবে না, খাবার নিয়েও সাবধানী থাকতে হবে।

সোমবার হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন জানান, তিনি ভালো আছেন। শুধুমাত্র সুগারটা একটি বেড়ে গিয়েছিল। কেন? কারণ খাবার। বাংলার ছেলে বাংলায় এলেই গোগ্রাসে খেতে ভালোবাসেন। দিল্লি, বেঙ্গালুরুতে যা পাননা, তা পেলেই খেয়ে নেন। তাতেই সমস্যা হয়েছিল। সুগার বেশ বেড়ে গিয়েছিল। এর জন্য চিকিৎসকদের বকুনিও খেতে হয়েছে তাঁকে।

মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, “আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যাঁদের ডায়বেটিস আছে তাঁরা ভাববেন না যে মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। সব সমস্যা খাওয়াতে। খাওয়াকে নিয়ন্ত্রণ করুন। আর ইনসুলিনকে ভয় পাবেন না। ইনসুলিন সবচেয়ে নিরাপদ ওষুধ যাতে আপনার শরীর ভালো থাকবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমার সমস্যা বেশি খেয়ে ফেলেছি। বললাম না আমি রাক্ষস।”

গত শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল সেরিব্রাল স্ট্রোক হয়েছিল তারকার। তবে তিনি ভালো আছেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে তারকা ডায়াবেটিসের সমস্যার কথাই বললেন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top