News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এটি একটি ছোট জয়, আসল লড়াই এখনো বাকি, রোমান হরফ ব্যবহারে ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত ঘোষণায় বার্তা প্রদ্যুতের
Image

এটি একটি ছোট জয়, আসল লড়াই এখনো বাকি, রোমান হরফ ব্যবহারে ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত ঘোষণায় বার্তা প্রদ্যুতের

আগরতলা, ১২ ফেব্রুয়ারি : রোমান হরফে পরীক্ষা দেওয়ার দাবী মেনে নিয়েছে সরকার। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়ায় সামাজিক মাধ্যমে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রদ্যুত কিশোর দেববর্মণ। তিনি বলেন, এই জয় তিপ্রাসাদের জয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের দলের কর্মীদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান করেছেন তিনি। পাশাপাশি শান্তি বজায় রেখে আনন্দ উল্লাসে মেতে উঠতে বলেছেন তিপ্রা মথার কর্মীদের।

তিনি বলেন, আগামীদিনে রোমান হরফকে আইনীভাবে সাংবিধানিক প্রক্রিয়া মেনে জনজাতিদের কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই এখনো অব্যাহত রয়েছে। এটি একটি ছোট জয়, রোমান হরফের আসল লড়াই এখনো বাকি, এদিন নয়াদিল্লি থেকে সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিলেন তিনি। এভাবেই ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মীদের নিজেদের অধিকার রক্ষার লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রদ্যুত কিশোর দেববর্মণ।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top