News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসাম থেকে ত্রিপুরায় প্রবেশের পথে ১৫ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার
Image

আসাম থেকে ত্রিপুরায় প্রবেশের পথে ১৫ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার

চুরাইবা‌ড়ি, ১২ ফেব্রুয়ারি: দেশের উত্তরপূর্বাঞ্চ‌লে কিছুতেই যেন নেশাসামগ্রী পাচারের হি‌ড়িক কমছে না। ফের গুয়াহা‌টি থেকে ত্রিপুরায় পাচারের পথে বাজা‌রিছড়া থানা‌ধীন চুরাইবা‌ড়ি ওয়াচ পোষ্ট পু‌লি‌শের হাতে ধরা পড়ল প্রায় ১৫ লক্ষা‌ধিক টাকার নেশাজাতীয় এসকফ কফ সিরাফ। এই ঘটনায় গা‌ড়ি চাল‌ক ও সহচালককে আটক করেছে পু‌লিশ।

এই মর্মে, গেট ইনচার্জ প্রণব মি‌লি জানান যে সোমবার সকালে এএস০১-আর‌সি-১৮৮১ নম্বরের এক‌টি অনলাইন সামগ্রী বোঝাই দশ চাকার ল‌রি চুরাইবা‌ড়ি‌ পু‌লিশ চেক গে‌টে পৌছলে গা‌ড়ি‌টিতে যথারী‌তি তল্লা‌শি করে কর্তব্যরত পু‌লিশ।

তাতে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে দশ কার্টু‌নে ১৬০০ বোতল নেশাজাতীয় কফসিরাপ বা‌জেয়াপ্ত হয়। যার কালোবাজারী মূল্য প‌নে‌রো লক্ষা‌ধিক টাকার মত হ‌বে। ওই পাচারে জ‌ড়িত থাকার দায়ে আটক করা হয়েছে গা‌ড়ি চাল‌ক বারও‌য়েল লিং‌ডো ও সহচালক সিবর‌লাং তালং। তাদের উভয়ের বা‌ড়ি মেঘালয়ে।

এই মর্মে পু‌লিশ ধৃতের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। আটকদ্বয়‌কে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। অসম পু‌লি‌শের এ‌হেন ঘন ঘন নেশা বিরোধী অ‌ভিযা‌নে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top