News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিএসএফ-এর হাতে আটক এক বাংলাদেশী নাগরিক
Image

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিএসএফ-এর হাতে আটক এক বাংলাদেশী নাগরিক

ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি: সীমান্ত অতিক্রম করে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা রাগনা সীমান্তে আরো এক বাংলাদেশীকে আটক করেছে। ভারতের অন্যান্য রাজ্যে বাংলাদেশিরা নিশ্চিন্তে ঘুরে বেড়ালেও ত্রিপুরাতে তাদের জন্য প্রশাসন বেশ কঠোর। সামান্য অসঙ্গতি দেখলেই বাংলাদেশীদের আটক করছে সীমান্ত সুরক্ষা বাহিনী অথবা রাজ্য পুলিশের কর্তারা।

সোমবার সকালে রাগনা সীমান্ত দিয়ে পারাপারের সময় ১৩৯ নং সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে ধরা পড়ে জাহিদ মিয়া নামে ৩২ বছরের এক যুবক। তার পিতার নাম আয়াদ মিয়া, বাড়ি সুলতানপুর ফেন্সিগঞ্জ। উল্লেখ্য জাহিদ মিয়া জানায়, সে ২০১৪ সালে প্রথমবার দালাল চক্রের সাহায্যে ভারতের প্রবেশ করে ব্যাঙ্গালোরে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল।

দুই বছর পর পর সে বাড়িতে যায় দালাল চক্রের সাহায্যে। এবারও বাংলাদেশের এক দালাল সেলিম মিয়াকে চার হাজার টাকা দিয়েছিল তাকে ভারত বাংলাদেশ সীমান্ত পারাপার করিয়ে দেওয়ার জন্য। কিন্তু সোমবার সকালে সীমান্ত পারাপারের সময় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে সে ধরা পড়ে। তাকে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ধর্মনগর থানার হাতে তুলে দিয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top