News Flash

  • Home
  • দেশ
  • কেরলে আতশবাজির গুদামে ব্যাপক বিস্ফোরণে মৃত ১, আহত ১৬
Image

কেরলে আতশবাজির গুদামে ব্যাপক বিস্ফোরণে মৃত ১, আহত ১৬

কোচি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): কেরলের ত্রিপুনিতুরার একটি আবাসিক এলাকায় আতশবাজি গুদামে ব্যাপক বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। সোমবারের এই দুর্ঘটনার তথ্য জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

তিনি জানিয়েছেন যে, সোমবার ত্রিপুনিতুরার একটি আবাসিক এলাকায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এরফলে ১ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন আহত হন। ১২ জনের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় হাসপাতাল থেকে কালামাসেরি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, মৃতের নাম, বিষ্ণু, তিনি তিরুবনন্তপুরমের বাসিন্দা ছিলেন।

বিস্ফোরণটি এতটাই মারাত্মক ছিল যে আশেপাশের ২৫টিরও বেশি বাড়িঘর ও কয়েকটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণটি এতটাই মারাত্মক ছিল যে যার কম্পন কয়েক কিলোমিটার দূরে অনুভূত হয়েছিল। তিনি বলেন, স্থানীয় দমকল বিভাগেও কম্পন অনুভূত হয় এবং তারা বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পেয়ে ঘটনাস্থলে যান।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top