News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে  লাভার্থী সম্পর্ক অভিযান সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত
Image

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে  লাভার্থী সম্পর্ক অভিযান সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারিঃ

রবিবার রাজধানীর ভগত সিং যুব আবাসে প্রদেশ বিজেপি দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লাভার্থী সম্পর্ক অভিযান সম্পর্কিত এক কর্মশালা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।

আগামী দিনের সাধারণ মানুষের জন্য বিজেপি সরকারের বিভিন্ন কর্মসূচী এবং উন্নয়নের ধারা সম্পর্কে সাধারণকে অবগত করা, এবং যারা বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্প দ্বারা উপকৃত হয়েছেন তাদের বাড়িতে গিয়ে জন সম্পর্ক অভিযানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কিত এক কর্মশালা এদিন অনুষ্ঠিত হয়েছে।

এদিনের কর্মশালা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে মন্ত্রী টিংকু রায় জানিয়েছেন, এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়াগায় যারা বিজেপি সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্প যেমন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশনের আওতায় জলের সংযোগ, কিষান সম্মান নিধি প্রভৃতি সুবিধা পেয়েছেন তাদের বাড়িতে গিয়ে জনসংযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি আগামী ২৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি। তাই এই লাভার্থী সম্পর্ক অভিযানের বিভিন্ন বিষয় নিয়ে এদিন এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী টিংকু রায়।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top