News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিআইএসএফ- এর ধর্মঘট অগনতান্ত্রিক, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জনজাতি মোর্চার
Image

টিআইএসএফ- এর ধর্মঘট অগনতান্ত্রিক, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জনজাতি মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারিঃ

তিপ্রা মথার ছাত্র সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের বনধ অগণতান্ত্রিক। এই বনধ মানছে না শাসক দল। রোমান হরফের দাবীতে তিপ্রা মথার ছাত্র সংগঠনের ডাকা বনধের ইস্যুতে রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন বিজেপির জনজাতি মোর্চার সদস্যরা। সাক্ষাৎ শেষে জনজাতি মোর্চার সদস্যরা জানিয়েছেন, তিপ্রা মথার ছাত্র সংগঠনের ডাকা বনধের ইস্যুতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখে করেছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর জানিয়েছেন গত বিধানসভা অধিবেশনের আগে ও অধিবেশন শেষ হওয়ার পরদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারপার্সনকে চিঠি দিয়েছেন। এই ধর্মঘটের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয়, বরং সরকারের সাথে বসে এই বিষয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রয়োজন। তাই তিপ্রা মথার ছাত্র সংগঠনকে বনধের পথে না হেঁটে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জনজাতি মোর্চার নেতৃত্বরা।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top