News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর মহকুমা শাসক অফিস চত্বরে দালাল চক্রের দৌরাত্ম্য, অতিষ্ঠ সাধারন মানুষ
Image

ধর্মনগর মহকুমা শাসক অফিস চত্বরে দালাল চক্রের দৌরাত্ম্য, অতিষ্ঠ সাধারন মানুষ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ ফেব্রুয়ারি: 

ধর্মনগর মহকুমা শাসক অফিস চত্বরে দালাল চক্রের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়ে চলেছে বলে অভিযোগ। দালালদের খপ্পরে পড়ে বহু মানুষ টাকা-পয়সা নষ্ট করছেন। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে দালালদের হাত না ধরলে ধর্মনগর মহকুমা অফিস থেকে কোন ধরনের শংসাপত্র বের করতে পারছেন না সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এই ট্র্যাডিশন চলে এসেছে। এমনই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। 

এমনকি স্থানীয়দের অভিযোগ এই সকল দালালচক্রকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত যোগাচ্ছেন সরকারি অফিসের কর্মচারীগণ। 

নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক কর্মচারী জানিয়েছেন, অফিসে এদের শেষ নয়, অফিসের পরেও সরকারি কর্মচারীদের সঙ্গে দালাল চক্রের যোগাযোগ রয়েছে। 

 স্থানীয় জনগণের দাবি বর্তমান মহকুমা শাসক এদের চিহ্নিত করে কঠিন ব্যবস্থা গ্রহন করুক। সাধারন মানুষ সরকারি কাজ করতে গিয়ে নথিপত্র করতে গিয়ে প্রায়শই এই দালাল চক্রের দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুক প্রশাসন, দাবি মহকুমাবাসীর। 

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top