News Flash

Image

খোয়াইয়ে বিজ্ঞান প্রদর্শনী আয়োজিত 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ ফেব্রুয়ারি: 

ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে বিভিন্ন স্কুলে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান  প্রদর্শনী। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত জেলা ভিত্তিক পরিবেশ বিষয়ক মডেল প্রদর্শনী। সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারা গ্রহণ সামনে রেখে খোয়াই জেলা পর্যায়ে একদিনের প্রদর্শনী ও মডেল প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

 বৃক্ষে জল দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। তাছাড়া খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা, জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা, খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলার মোট ত্রিশটি স্কুলের একটি করে মডেল প্রদর্শনীতে অংশ নিয়েছে।বিচারকদের বিচারে নির্বাচিত পাঁচটি সেরা মডেল রাজ্য ভিত্তিক প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেবে।এদিনের পরিবেশ বিষয়ক মডেল প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা।তিনি ছাত্র ছাত্রীদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষা বিজ্ঞান মনস্ক মন তৈরি করার বিষয়ে সচেতন করে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেন তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট মেঘা জৈন  ও জেলা শিক্ষা বিভাগের অফিসার অন স্পেশ্যাল ডিউটি মতিলাল দেববর্মা।স্বাগত বক্তব্য রাখেন খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জেলা ভিত্তিক পরিবেশ বিষয়ক মডেল প্রদর্শনীর সাংগঠনিক কমিটির কনভেনার বিপিন দেববর্মা।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top