News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যাংক কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ
Image

ব্যাংক কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি:

রাজধানীতে এক ব্যাংক কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানী কৃষ্ণনগর স্থিত ঠাকুর পল্লী এলাকায়। 

ঘটনার বিবরণে জানা যায় গত বুধবার অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি শুভ্রজিৎ দাস নামে এক ব্যক্তি পরিবার নিয়ে নিজের ব্যক্তিগত কাজে গোয়াহাটি যান। শুভ্রজিৎ বাবু পেশায় একজন ব্যাংক ম্যানেজার। নিজের কাজ সেরে বাড়ি ফিরে দেখতে পান নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং আলমারি লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তিনি আরো দেখতে পান, বাড়ির সিলিং এবং বিভিন্ন দরজাগুলি ভাঙ্গা অবস্থায় রয়েছে। 

ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি। শুভজিৎ বাবু দেখতে পান ঘরে থাকা ২ লক্ষ টাকারও বেশি স্বর্ণালংকার সহ নগদ কিছু টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। 

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেন। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top