News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাট রতিয়াবাড়ি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে বিল্ডিং নির্মাণে দুর্নীতির অভিযোগ
Image

কুমারঘাট রতিয়াবাড়ি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে বিল্ডিং নির্মাণে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১১ ফেব্রুয়ারি: 

কুমারঘাট রতিয়াবাড়ি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে বিল্ডিং নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। অপেক্ষাকৃত নিম্নমানের ইট ব্যবহার করে স্কুলের দালান বাড়ি তৈরি করা হচ্ছে। প্রতিবাদ করেও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ। তাতে  তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে। 

নিম্নমানের কাজ করে পকেট ভর্তি করছে টিকেদার সহ ইঞ্জিনিয়ার। এতে ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ স্কুল কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের গুণগত মান উন্নয়নের জন্য রাজ্যে ইতিপূর্বেই বিদ্যাজ্যোতি প্রকল্পে আনা হয় ২০০ টি স্কুলকে। বরাদ্দকৃত স্কুলের কাজ কর্মের জন্য কোটি কোটি টাকা বন্টন হয় প্রত্যেক বিদ্যালয়ে। বিদ্যাজোতি প্রকল্পে কুমারঘাট বিদ্যালয় পরিদর্শকের আওতায় রয়েছে তিনটি স্কুল। 

বিদ্যালয়ের ক্লাসরুম সহ বিভিন্ন পরিকাঠামো তৈরি জন্য দেওয়া হয় বড় মাপে মাপের অর্থ। শিক্ষার মান উন্নয়নের কথা চিন্তা করে ছাত্র-ছাত্রীদের ব্যবস্থাপনার সুবিধার্থে কুমারঘাট রতিয়াবাড়ি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে বিল্ডিং নির্মাণের জন্য বরাদ্দ হয় দুই কোটি টাকা। নির্মাণের ঠিকেদারির কাজ পান ধর্মনগরের বিত্তশালী এক ঠিকাদার। দীর্ঘ ছয় থেকে সাত মাস পূর্ব থেকে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকেদার বাবু সজল দেবের নেতৃত্বে। কাজের গতিতে কিঞ্চিত পরিমাণে আঙ্গুল তুলেনি এলাকাবাসীরা। তবে অভিযোগ নিম্নমানের কাজ চলছে। 

খবর সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিককেও গালাগাল করা হয়েছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়টি খতিয়ে দেখুক, দাবি স্থানীয়দের। 

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top