News Flash

  • Home
  • দেশ
  • ফের শাহজাহানকে নোটিস ইডি-র
Image

ফের শাহজাহানকে নোটিস ইডি-র

কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : ফের শাহজাহানকে নোটিস দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি আদৌ যাবেন কি? সেটাই প্রশ্ন। একমাসের বেশি সময় পেরিয়েছে এখনও বেপাত্তা সন্দেশখালির দাপুটে নেতা শাহজাহান শেখ। দুবার ইডি তলব করলেও সাড়া দেননি তিনি।

রেশন বন্টন দুর্নীতিতে দীর্ঘদিন ধরে নজরে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। ৫ জানুয়ারি পর গত ২৪ তারিখ উত্তর ২৪ পরগনায় সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির তালা ভেঙে ইডি তল্লাশি চালায়। সেদিনই বাড়ির দরজায় নোটিস দিয়ে তাঁকে গত ২৯ জানুয়ারি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন তিনি যাননি। কোনও পরিচিতর মাধ‌্যমে ইডির সঙ্গে যোগাযোগও করেননি শাহজাহান।

সম্প্রতি তাঁকে মেল পাঠায় ইডি। গত বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও দ্বিতীয়বারও হাজিরা দেননি শাহজাহান। ওইদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ইডি দফতরে যান শাহজাহানের আইনজীবী। হাতে ছিল একটি খাম। শাহজাহানের লেখা চিঠি হাতে তিনি ইডি দফতরে যান বলেই খবর। হাজিরার জন্য তাঁর আইনজীবী কিছুটা সময় চান। তবে আইনজীবীর দাবি, কোনও কথা শোনেননি আধিকারিকরা। এসবের মাঝে শুক্রবার শেখ শাহজাহানকে হাজিরার জন্য তৃতীয়বার নোটিস দিল ইডি। এবার কি হাজিরা দেবেন তৃণমূল নেতা? না দিলে সেক্ষেত্রে কী পদক্ষেপ করবে ইডি? সেদিকে তাকিয়ে বিভিন্ন মহল।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top